শেরপুর-১ (সদর) আসনের মনোয়ন বদলের দাবিতে আওলামী লীগের একাংশ মাথায় কাফনের কাপড় বেধে অনশন করেছে।

এ সময় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সংসদের হুইপ আতিউর রহমান আতিকের কুশপুত্তলিকা দাহ করেছে দলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

আজ দুপুরে গোডাউন মোড়ে এই কর্মসূচি পালন করে সরকারি দলের অপর মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগ নেতা ও সদর উপজেলা চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানুর সমর্থকরা।

অনশনে ছানু আতিউর রহমান আতিককে দুর্নীতিবাজ উল্লেখ করে বক্তব্যে বলেন মনোনয়ন বদল করা না হলে নেতাকর্মীরা গণঅনশনে বসবে। এএস