মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের গণহত্যার প্রতিবাদে খাগড়াছড়ি জেলা সদরে বাংলাদেশ ইমাম সমিতি খাগড়াছড়ি জেলা শাখার উদ্যেগে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।
সোমবার সকাল সাড়ে ১১টায় জেলা শহরের প্রাণকেন্দ্র শাপলা চত্বরে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাংলাদেশ ইমাম সমিতির খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আবু তাহের আনসারী,ইমাম পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক-ছাত্র ও বিভিন্ন সামাজিক সংগঠণের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনতা অংশ নেয়।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পৌর সভার মেয়র রফিকুল আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইছ উদ্দীন ও চেম্বার অব কমার্সের পরিচালক সুদর্শন দত্ত প্রমুখ। মানববন্ধনে বক্তারা মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর চালানো বর্বর গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে এসকল নারকিয় গণহত্যা বন্ধের দাবী জানান।
ঘন্টাব্যাপি চলা মানববন্ধন শেষে ইমাম সমিতির একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।
এআই





