নেত্রকোনা মোহনগঞ্জের বড়তলী বানিহারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুল আলম খান রানাকে চাঁদাবাজী ও প্রতারণা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাত ১০টার দিকে মোহনগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রমিজুল হক বলেন, ‘মাহবুবুল আলম খান রানার বিরুদ্ধে চাঁদাবাজী, প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’

ইআর