রংপুর কোতোয়ালি থানা পুলিশ নগরীর জুম্মাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আপেল ওরফে পিচ্চি আপেলকে (২৫)আটক করে। এ সময় একটি ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি ও ৩ টি চাপাতি উদ্ধার করা হয়।

শনিবার রাতে তাকে আটক করা হয়।
কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নগরীর জুম্মাপাড়া এলাকার পুকুরপাড়ে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি ও ৩ টি চাপাতি উদ্ধার করা হয়।
ওসি জানান, আপেলের বিরুদ্ধে ২টি হত্যা ও চাঁদাবাজির ১৫টি মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে রোববার দুপুরে আদালতে তোলা বলে জানান তিনি।
ঢাকা, ১৫ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ