নারায়ণগঞ্জের আড়াইহাজারের পুরিন্দা শিমূলতলী এলাকায় দুই বাসের প্রতিযোগিতার মধ্যে পড়ে প্রাণ হারিয়েছেন মানসুরা (৪০) ও তার ৪ বছর বয়সী শিশু সন্তান আসিফ।
দিবাগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নরসিংদীর মাধবদী কান্দাইলের জাহাঙ্গীরের স্ত্রী মানসুরা ও তার ছেলে আফিফ।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ওসি মোজাফফর জানান, রাতে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার পুরিন্দা শিমুলতলী এলাকায় দুটি বাস প্রতিযোগিতা করে ওভারটেকিংয়ের চেষ্টা করে।
এ সময় মানসুরা তার কোলের শিশুকে নিয়ে বাস থেকে নামার জন্য দরজার পাশে দাঁড়ায়। পরে সেখান থেকে পড়ে দিয়ে একই বাসের পেছনের চাপায় পিষ্ট হয়ে তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় বাসটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন বলে জানান ওসি।
এএস





