গাজীপুর মহানগরের ভোগড়াবাইপাছ এলাকায় সকাল থেকে ৫টি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

সড়ক অবরোধের কারণে জরুরি পণ্যবাহী গাড়ি আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। এ সময় শ্রমিকরা পুলিশের দিকে ইটপাটকেল ছুঁড়ে ও ২টি মোটর সাইলে আগুন ধরিয়ে দেয়।

আজ সোমবার সকাল থেকে বাইপাসের ভোগড়া এলাকার স্টাইলিস পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে শ্রমিকরা আশেপাশের বিভিন্ন কারখানায় হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় বিভিন্ন কারখানার কয়েকজন শ্রমিক আহত হন।

পরে বেলা ১১টার দিকে পুলিশের হস্তক্ষেপে শ্রমিকরা রাস্তা ছেড়ে চলে যায়। এর আগে গতকালও একই দাবিতে লকডাউন উপেক্ষা করে আন্দোলন করেন শ্রমিকরা।

এএস