মাসিকভাতা ন্যূনতম ২৫ হাজার টাকা করার দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন।

রোববার (৩০ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত হাসপাতালের সামনে খুমেক হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

এতে সভাপতিত্ব করেন খুমেক হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ইমরান হোসেন।

তাদের দাবি না মানা হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা করা হবে বলে কর্মসূচি চলাকালে ইন্টার্ন চিকিৎসকরা জানান।

এমকে