যশোরে বিএনপি-জামায়াতের চার কর্মীসহ ৬০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে যশোরের আট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
যশোর জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা সহিংসতাসহ বিভিন্ন মামলার আসামি। এদের মধ্যে বিএনপির দুই ও জামায়াতের দুই কর্মী রয়েছে। গ্রেফতারকৃত সবাইকে শনিবার (২৫ এপ্রিল) দুপুরে যশোর আদালতে পাঠানো হবে।
ইআর





