নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নে নির্মানাধীণ ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জহিরুল ইসলাম(২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনায় আরো তিন শ্রমিক গুরত্বর আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা সাতটার দিকে মাওতলা গ্রামের আনোয়ার মঞ্জিলে এ দূর্ঘটনা ঘটে। নিহত মো. জহিরুল ইসলাম জেলার চাটখিল উপজেলার বদলকোর্ট ইউনিয়নে আমিরতি গ্রামের আব্দুর রহমানের ছেলে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে উপজেলার জয়াগ ইউনিয়নের মাওতলা গ্রামের আনোয়ারের বাড়ীতে নতুন ভবনের নির্মাণের কাজ করছিল জহিরুলসহ কয়েকজন রাজমেস্ত্রী।

ওই ভবনের নির্মাণের কাজ করছিল তারা। সন্ধ্যায় দেওয়ালের ভিতর দিয়ে যাওয়া বিদ্যুতের তার গুলোর উপর সিমেন্টের আস্তরণ দিচ্ছিল। এসময় অসাবধানতাবসত বিদ্যুতের তারে সাথে জড়িয়ে জহিরুলসহ ৪শ্রমিক গুরুত্বর আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জহিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। অপর আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  

স্থানীয় ইউপি সদস্য বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক জহিরুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএইচ