বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ইভারস ইজাবস বলেন, আমরা চাই নির্বাচনের মাঠ যাতে লেভেল প্লেয়িং ফিল্ড থাকে। কিছুদিন আগে আমরা দেশের বিভিন্ন স্থানে পর্যবেক্ষক পাঠিয়েছি। এ নির্বাচনে আরো পর্যবেক্ষক আসবেন।

ইইউ পর্যবেক্ষক দলের প্রধান আরো বলেন, ‎নির্বাচনের চ্যালেঞ্জ এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার বিষয়ে কথা হয়েছে সিইসির সাথে।

‎আমরা খুব খুশি তাদের কার্যক্রম নিয়ে। আগামী নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে কথা হয়েছে। ‎আমরা চাই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।

এদেশে ‎৩০০ আসনে নির্বাচনি পরিবেশ নিয়ে পর্যবেক্ষণ করছে ইউরোপীয় ইউনিয়ন বলেও জানান তিনি।

এস