চলমান হরতাল-অবরোধকে কেন্দ্র করে নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপিসহ জামায়াত-শিবিরের ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাশকতার অভিযোগে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

আটকদের মধ্যে বিএনপির কর্মী ৬ জন এবং ১০ জন জামায়াত-শিবির কর্মী বলে জানান তিনি। নাশকতাবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

ইআর