ঢাকার অভিজাত এলাকা গুলশানের একটি এলাকায় ব্যাপক গোলাগুলি ও সংঘর্ষ চলছে। পরিস্থিতি থমথমে রয়েছে। ইতোমধ্যে আইনশৃংখলা বাহিনীসহ ৬ জন গুলিবিদ্ধ হয়েছে। 

এ ঘটনার পর থেকে পুরো গুলমান ২ এর পরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। গুলশান ২ নম্বরের কাছে হলি রেস্তোরাঁ, লেকভিউ হাসপাতাল ও নর্ডিক ক্লাবের ভেতর কথিত সন্ত্রাসীরা অবস্থান নিয়েছে দাবি করে সেই ক্লিনিকটিও ঘিরে রেখেছে পুলিশ।

ঘটনাস্থলসহ পুরো গুলশান-২ এলাকার রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। ওই এলাকায় সাংবাদিকদেরও ঢুকতে দেয়া হচ্ছে না।
শেষ খবর পাওয়া পর্যন্ত গোলাগুলির ঘটনা চলছে বলে জানা গেছে। তবে এই সন্ত্রাসী কারা এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। 

প্রশঙ্গত, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে গুলশান ২ নম্বরের কাছে হলি রেস্তোরাঁ, লেকভিউ হাসপাতাল ও নর্ডিক ক্লাবের খুব কাছে গোলাগুলি শুরু হয়।

প্রত্যক্ষদর্শিরা জানিয়েছেন, অন্তত ৫০ রাউন্ড গুলি ছোড়ার শব্দ শোনা গেছে। বেশ কিছুক্ষণ গুলি চলার পর পৌনে ৯টার দিকে ওই সড়কে পুলিশ আসতেও দেখা গেছে।

একজন প্রত্যক্ষদর্শি জানিয়েছেন, “কি হচ্ছে আমরা বুঝতে পারছি না। লেকের দিকে একের পর এক গুলির শব্দ।”

রাজধানীর গুলশান এলাকায় ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। পুলিশ ও একদল সন্ত্রাসীর মধ্যে এ গুলি বিনিময় হয় বলে জানিয়েছে স্থানীয়রা।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঘটনার সূত্রপাত হয়।

গুলশান জোনের পুলিশের ডিসি মোস্তাক আহমেদ বলেন, শুনেছি গুলশান ২ এর ৭৯ নম্বর রোডের একটি বাসা থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ছে সন্ত্রাসীরা। খবর পেয়ে আমি ঘটনাস্থলের দিকে যাচ্ছি। এখনও বিষয়টি স্পষ্ট নয়।

 

এসএম