মাগুরায় করোনা উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু হয়েছে।

জাহিদুল মুন্সি (৮৫) নামে মৃত ওই ব্যক্তির বাড়ি মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী পুর্ব মুন্সিপাড়া গ্রামে।

মাগুরা সিভিল সার্জন ডা. প্রদিপ কুমার সাহা জানান, শনিবার (০৬ জুন) সকালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে জাহিদুল মুন্সি নামে এক বৃদ্ধ মাগুরা সদর হাসপাতালে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে বলে জানান সিভিল সার্জন।

সাইফুল্লাহ/এমবি