আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামী ২২ জুন থেকে। ২২ জুন পাওয়া যাবে ১ জুলাইয়ের টিকিট।২৩, ২৪, ২৫ ও ২৬ জুন পাওয়া যাবে যথাক্রমে ২, ৩, ৪ ও ৫ জুলাইয়ের টিকিট।
আজ (বুধবার) রেল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলপথমন্ত্রী মুজিবুল হক।
মন্ত্রী বলেন, ২২ জুনের বিক্রিত টিকিটের যাত্রীরা ১ জুলাই যাত্রা করবেন। ২৩ জুন বিক্রিত টিকিটের যাত্রীরা ২ জুলাই এবং ২৪ জুনের বিক্রিত টিকিটের যাত্রীরা ৩ জুলাই যাত্রা করবেন।
এ ছাড়া, ২৫ জুনের বিক্রিত টিকিটের যাত্রীরা ৪ জুলাই এবং ২৬ জুনের বিক্রিত টিকিটের যাত্রীরা ৫ জুলাই ভ্রমণ করবেন।
এ বছর ৬৯২টি নিয়মিত কোচের সঙ্গে ঈদ উপলক্ষে আরো ১৭০টি কোচ যাত্রী সেবা দিয়ে যাবে বলে মন্ত্রী জানান।
এসএম





