চট্টগ্রামের মুরাদপুর থেকে লালখান বাজার মোড় পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি হবে চট্টগ্রামের সবচেয়ে দীর্ঘ ফ্লাইওভার।

বুধবার দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রী মুরাদপুর এলাকায় এই নির্মাণ কাজের উদ্বোধন করেন। এই সময় সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, মন্ত্রী পরিষদ সদস্য ও একাধিক সংসদ সদস্য উপস্থিত ছিলেন। ৪শ ৬২ কোটি টাকা ব্যয়ে ৫ হাজার দুইশ মিটার দৈর্ঘ্যরে এ ফ্লাইওভারটি নির্মাণ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এই নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান নিযুক্ত হয়েছে ম্যাক্স র‌্যাঙ্কিন জেভি।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অগ্রাধিকার প্রকল্পের আওতায় এই ফ্লাইওভারটির নির্মাণ কাজ ২০১৬ সালের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম।
 
সিডিএ সূত্রে জানা যায়, নগরীর যানজট নিরসন ও এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হতে ২০১২ সালের ২ জানুয়ারি মুরাদপুর, ২ নম্বর গেইট ও জিইসি পর্যন্ত ফ্লাইওভারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে পরামর্শক প্রতিষ্ঠান ডিডিসি, এসএসআরএম, ডিপিএম, কেভি’র পরামর্শক্রমে ফ্লাইওভারের দৈর্ঘ্য বাড়িয়ে লালখান বাজার পর্যন্ত নেওয়া হয়। ফ্লাইওভারের দৈর্ঘ্য বাড়ানোর ফলে একশত ৫০ কোটি ৭০ লাখ টাকার প্রাক্কলিত ব্যয় বেড়ে বর্তমানে এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৬২ কোটি টাকা।

জেআই