সাভারের আমিনবাজারে তুরাগ নদীতে ডুবে যাওয়া ট্যাক্সিক্যাবের এখনো সন্ধান মেলেনি। অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রবিবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ট্যাক্সি ক্যাবটি নদীতে পড়ে যায়। রাত ১টার দিকে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে ক্যাবটির সন্ধান শুরু করে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের উত্তরার জোন কমান্ডার আনোয়ারুল হক বলেন, ‘নদীতে স্রোত থাকায় উদ্ধারকাজ শুরু হতে দেরি হয়েছে।’

এর আগে, ২০১০ সালের ১০ অক্টোবর এই ব্রিজের রেলিং ভেঙে বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তুরাগ নদীতে ডুবে যায়।

জেড