দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার লোডিয়ামে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। ২২ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে ভারতীয় অধ্যুষিত এলাকাটিতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গাড়ি পার্কিং নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ভারতীয় নাগরিক বাংলাদেশি ব্যবসায়ীকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে।গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় পুলিশ স্টেশনে ওই ভারতীয় নাগরিক আত্মসমর্পণ করলে আত্মরক্ষাতে গুলি চালিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে পুলিশ। নিহত আজাদ মিয়াজ দেশের বাড়ি নারায়ণগঞ্জ।
এর আগে, দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের এয়ারমেলো নামক এলাকায় মালাউই কর্মচারীর হাতে খুন হন বাংলাদেশি দোকান মালিক মো. রিপন (৩৮)।
ব্যবসায়ীরা ধারণা করছে, গভীর রাতে দোকানে ঘুমন্ত অবস্থায় রিপনকে তার কর্মচারী মালাউই নাগরিক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে নগদ টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায়।
রিপনের দোকানে কাজ করত পূর্ব পরিচিত আরও এক মালাউই নাগরিক। আরেকজন মালাউই নাগরিক ঘুরতে আসে। ওই দুইজনের যোগসাজশে রিপনকে ঘুমন্ত অবস্থায় খুন করে।
এমআর
বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭২১ মানুষ করোনাভাইরাসে মারা গেছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, একই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছে ২ লাখ ৭৬ হাজার ৩৬৭ জন। সবমিলিয়ে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৯ লাখ ৭৪ হাজার ৭৬০ জনের। আর আক্রান্ত হয়েছে ৩ কোটি ১৭ লাখ ৬৯ হাজার ৭৮২ জন। তবে সুস্থ হয়েছে ২ কোটি ৩৩ লাখ ৮৮ হাজার ৮০২ জন।
করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ভারতে। সেখানে নতুন করে ১ হাজার ৫৬ জন করোনায় মারা গেছে। এসময় আক্রান্ত হয়েছে ৮০ হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৯০ হাজার ২১ জনের। আর আক্রান্ত হয়েছে ৫৬ লাখ ৪০ হাজারের বেশি মানুষ।
বিশ্বজুড়ে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে মারা গেছে ৯৬৯ জন। সবমিলিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ৫ হাজার ৪৭১ জনের। আর নতুন করে আক্রান্ত হয়েছে ৩৫ হাজারের বেশি মানুষ। ফলে আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ৯৭ হাজার ছাড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় তৃতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। সেখানে নতুন করে আরও ৮০৯ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ৩৫ হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে দক্ষিণ আমেরিকার দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ৩৮ হাজার ১৫৯ জনের। আর আক্রান্ত হয়েছে ৪৫ লাখ ৯৫ হাজারের বেশি মানুষ।
এদিকে বৈশ্বিক মৃত্যুর দিক দিয়ে চতুর্থ অবস্থানে থাকা মেক্সিকোতে নতুন করে মৃত্যু হয়েছে ২০৪ জনের। সবমিলিয়ে মেক্সিকোতে এ পর্যন্ত ৭৩ হাজার ৬৯৭ জন করোনায় মারা গেছে। আর আক্রান্তের সংখ্যা ৭ লাখ ছাড়িয়ে গেছে দেশটিতে।