আগামী ২০১৬-১৭ অর্থবছরের বাজেট হবে সৎ ব্যবসায়ীদের জন্য প্রণোদনা আর অসৎ ব্যবসায়ীদের জন্য মূর্তিমান আতঙ্ক হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এন বিআর)নজিবুর রহমান।
বুধবার ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।
পানামা পেপারসে বাংলাদেশি কেউ থাকলে ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, এ বিষয়ে এনবিআর তার স্বকীয়তা রক্ষা করবে। দেশের কল্যাণে যা করার তাই করবে।
অনুষ্ঠানে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম সভাপতি সাইফ ইসলাম, সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এইচ ই