কারাগারে আটক ৫ নেতার মুক্তি এবং যুবদল নেতার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে শনিবার বগুড়া জেলায় বিএনপির ডাকা অর্ধদিবস হরতাল নিরুত্তাপভাবে পালিত। সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। এমনকি শহরের মধ্যে ছিল না কোনো মিছিল কিংবা পিকেটিং।
হরতাল থাকলেও সকাল থেকেই রিকশা-ভ্যান চলাচল কিছুটা স্বাভাবিক ছিল। হরতাল শেষ হলে দুপুরে শহরের নবাববাড়ি এলাকায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন দলীয় নেতাকর্মীরা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান জানান, কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে শনিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলায় হরতাল পালিত হয়েছে। হরতাল সফল করতে দলীয় নেতাকর্মীরা মাঠে ছিলেন। শহরের মধ্যে মিছিল না হলেও অনেক ওয়ার্ডে হরতালের সমর্থনে মিছিল হয়েছে বলেও জানান তিনি।
জেআই





