"জনগণ প্রশাসন দুইয়ে মিলে সুশাসন“ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে পালিত হয়েছে আর্ন্তজাতিক জনসেবা দিবস।

মঙ্গলবার সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মল্লিকা খাতুন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরুল আলমসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএইচ