যাত্রী সাধারণের সুবিধার্থে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বিভিন্ন দিনের জন্য ভিন্ন ভিন্ন সময়সূচি নির্ধারণ করেছে।

মেট্রোরেল চলাচলের বিস্তারিত সময়সূচি

১. সাধারণ কর্মদিবস (রবি থেকে বৃহস্পতি)

উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন সকাল ৬:৩০ মিনিটে এবং সর্বশেষ ট্রেন রাত ৯:৫০ মিনিটে ছাড়ে। অন্যদিকে, মতিঝিল থেকে প্রথম ট্রেন সকাল ৭:১৫ মিনিটে এবং সর্বশেষ ট্রেন রাত ১০:৩০ মিনিটে ছাড়ে। উল্লেখ্য, বিকেল ৩:০০টা পর্যন্ত মতিঝিল স্টেশন প্ল্যাটফর্ম-০১ থেকে এবং এরপর প্ল্যাটফর্ম-০২ থেকে ট্রেন ছাড়বে। এছাড়া দিনব্যাপী ট্রেনের হেডওয়ে বা দুই ট্রেনের সময়ের ব্যবধান সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময়ে ৬ থেকে ৮ মিনিট এবং অন্যান্য সময়ে ১০ থেকে ২০ মিনিট পর্যন্ত হয়ে থাকে।

২. শনিবারের সময়সূচি:

শনিবার উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন সকাল ৬:৩০ মিনিটে এবং মতিঝিল থেকে প্রথম ট্রেন সকাল ৭:১৫ মিনিটে ছাড়ে। এই দিনেও সর্বশেষ ট্রেন উত্তরা উত্তর থেকে রাত ৯:৫০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০:৩০ মিনিটে ছাড়ে। শনিবারও বিকেল ৩:০০টার পর মতিঝিল স্টেশন প্ল্যাটফর্ম-০২ থেকে ট্রেন পরিচালনা করা হয়।

৩. শুক্রবারের সময়সূচি

শুক্রবারে মেট্রোরেল সেবা কিছুটা দেরিতে শুরু হয়। উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন দুপুর ৩:০০ মিনিটে এবং মতিঝিল থেকে প্রথম ট্রেন দুপুর ৩:২০ মিনিটে যাত্রা শুরু করে। এদিনও সর্বশেষ ট্রেন যথাক্রমে রাত ৯:৫০ ও রাত ১০:৩০ মিনিটে ছাড়ে।

৪. সরকারি ছুটির দিনের সময়সূচি

সরকারি ছুটির দিনে উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন সকাল ৬:৩০ মিনিটে এবং মতিঝিল থেকে সকাল ৭:১৫ মিনিটে ছাড়ে। এদিনও বিকেল ৩:০০টার পর মতিঝিল স্টেশনের প্ল্যাটফর্ম পরিবর্তন করে ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন চালানো হয়। উত্তরা উত্তর থেকে সর্বশেষ ট্রেন রাত ৯:৫০ মিনিটে এবং মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাত ১০:৩০ মিনিটে ছেড়ে যায়।

মেট্রোরেলের ভাড়া ও নিয়মাবলী

মেট্রোরেলের ভাড়া দূরত্ব অনুযায়ী নির্ধারিত। যাত্রীরা র‍্যাপিড পাস বা সিঙ্গেল জার্নি টিকিটের মাধ্যমে এই ভাড়া পরিশোধ করতে পারেন। ভাড়ার সর্বশেষ তালিকা এবং আপনার গন্তব্য অনুযায়ী সঠিক ভাড়া জানতে এই লিংকে ভিজিট করুন।

এই সময়সূচি ও ভাড়া যেকোনো সময় মেট্রোরেল কর্তৃপক্ষ পরিবর্তন করতে পারে। তাই হালনাগাদ তথ্য পেতে নিয়মিত মেট্রোরেল কর্তৃপক্ষের ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হলো।

এমএম