নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে তিন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছে ৪৮ ক্যান বিয়ার ও ২৫ পিস ইয়াবা পাওয়া যায়।
শনিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার মাঝিনা ও উল্লাব এলাকা থেকে তাদের আটক করা হয়। এরা হলেন উপজেলার গোলাকান্দাইল এলাকার আব্দুল হামিদের ছেলে ফারুক, রূপগঞ্জ সদর এলাকার মোকারম মিয়ার ছেলে আনিছুর রহমান ও উল্লাব এলাকার সিদ্দিক মিয়ার ছেলে আবু হানিফ।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, আটক ব্যক্তিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠনো হয়েছে।
ওএফ





