শ্রমিকদের ওপর হামলা ও বাস ভাঙচুরের প্রতিবাদে ভোলার সব অভ্যন্তরীণ রুটে বৃহস্পতিবার ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

ভোলা বাস মালিক সমিতির সদস্য আবুল হোসেন টুলু জানান, বুধবার দুপুরের দিকে বাসে যাত্রী ওঠা নিয়ে অটোশ্রমিক ও বাস শ্রমিকদের বাকবিতণ্ডা হয়।

এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হন। এছাড়া অটোশ্রমিকরা ৯টি বাস ভাঙচুর করে।

এর প্রতিবাদে বুধবার রাতে ভোলা জেলা বাস ও মিনি বাস মালিক সমিতি বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়।

এআর