ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনির হোসেনকে (৩৫) হত্যার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার আধাবেলা হরতাল ডাকা হয়েছে।

বুধবার দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দল হরতালের ঘোষণা করেছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় স্বেচ্ছাসেবক দল নেতা মনির হোসেনকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে রাত ১০টায় তাকে গুরুতর অবস্থায় ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

দলীয় সূত্রমতে, সন্ধ্যায় উপজেলার বালিগাঁও ইউনিয়নের কাতালিয়া গ্রাম থেকে সোনাগাজী উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছাত্রলীগের দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে মনির হোসেনকে তুলে নিয়ে যায়। পরে রাত ৮টার দিকে বিষ্ণুপুরের কালিপাল এলাকায় এলোপাতাড়ি কুপিয়ে মৃত মনে করে তাকে ফেলে রেখে যায় তারা।

পরে স্থানীয় লোকজন মনির হোসেনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে প্রেরণ করে। তার অবস্থা গুরুতর দেখে তাকে ঢাকায় স্থানান্তর করে কর্তব্যরত চিকিৎসক। মনিরকে রাত সাড়ে ৯টায় ঢাকায় নেয়ার পথে চৌদ্দগ্রাম পৌঁছলে তিনি মারা যায়।

এর প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দল ফেনী শহরে তাৎক্ষণিক একটি প্রতিবাদ মিছিল করে।

ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই