খ্যাতিমান নাট্যকার অধ্যাপক মমতাজউদ্দীন আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

রাজধানীর অ্যাপলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার বিকেল ৩টা ৩৮ মিনিটে তিনি মারা যান। তাঁর স্বজন শাহরিয়ার প্রিন্স কালের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে অসুস্থ হয়ে অ্যাপোলো হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ছিলেন তিনি। তার শরীর অক্সিজেন পাচ্ছিল না ও কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছিল। এ ছাড়া মস্তিষ্কে পানি জমে গিয়েছিল।

জানা গেছে, আজ বাদ এশা মিরপুর-২ এর রূপনগরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। সোমবার সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে চাপাইনবয়াবগঞ্জের ভোলাহাটের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।

এএস