বৃহস্পতিবার (৩১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের বেকিপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার ফতেজাংপুর ইউনিয়নের ডাঙ্গারহাট গ্রামের গোলজার হোসেন (৪০) ও খানসামা উপজেলার গোহালডিহি গ্রামের ফজলে রাব্বাী দুলাল (৪০)।

সংবাদ মাধ্যমকে দশমাইল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ননী গোপাল বলেন, দুজন মোটরসাইকেলে বেকিপুল বাজারে যাচ্ছিলেন।

এ সময় সৈয়দপুর থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থাকা দুজনই মারা যান। চালক মাইক্রোবাস ফেলে পালিয়েছে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ সংবাদ মাধ্যমকে বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন মারা যাওয়ার বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

এন