করোনাভাইরাসের প্রভাবে চাকুরী, ব্যবসায়ে হারিয়ে খুবই কষ্টে দিনাতিপাত করা ১০০ জন ব্যক্তি ও হোটেল-দোকান শ্রমিকদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিরঝিল থানা শাখা।
শুক্রবার (০৬ আগস্ট) সকাল ৭টায় দলের হাতিরঝিল থানা পশ্চিমের আমীর ও ঢাকা মহানগরী উত্তরের মজলিশে শূরা সদস্য মু. আতাউর রহমান সরকার এই খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মো: ইউছুফ আলী মোল্লা, অফিস সম্পাদক মো: রাশেদুল ইসলাম, ওয়ার্ড সভাপতি ইদ্রিস আলী আনসারী, শিবির থানা সভাপতি আয়ান মাহমুদ প্রমুখ।
এছাড়াও গত ৪, ৫ আগস্ট হাতিরঝিল, মগবাজার এলাকার ওয়্যারলেস, গ্রীণওয়ে, নয়াটোলা, মগবাজার চৌরাস্তা, দিলু রোড, ইস্কাটন, বাটারগলি, ডাক্তারগলি, মধ্যপেয়ারাবাগ, পেয়ারাবাগ বাজার, মালিবাগসহ হাতিরঝিল ও মগবাজারের বিভিন্ন মহল্লার পথচারী, ছিন্নমূল মানুষ, শিশু, শ্রমিক, হকার্স ও নিরাপত্তা কর্মীদের মাঝে থানা কর্মপরিষদ সদস্য আবু সাঈদ মণ্ডল, রাশেদুল ইসলাম, শুরা সদস্য শামীম হোসাইন, জিয়াউর রহমান, ওয়ার্ড সভাপতি মহিউদ্দিন পারভেজ ইদ্রিস আলী আনসারী ও আশিকুর রহমানের নেতৃত্বে ২০০০ মাস্ক বিতরণ করা হয়।প্রেস বিজ্ঞপ্তি
এমবি





