দুদকের নতুন ডিজি সিলেটের জেলা জজ মোঃ মঈদুল ইসলাম এবং একই সঙ্গে দুদকের ডিজি কামরুল হোসেন মোল্লা ঢাকা জেলা জজ হয়েছেন।


অর্থাৎ এক জেলা জজ ডিজি হিসেবে দুদকে প্রেষণে আসছেন আবার একজন ডিজি জেলা জজ হিসেবে পোস্টিং পেয়েছেন বলে জানা যায়।


জানা যায়, সিলেট জেলার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মোঃ মঈদুল ইসলাম এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন মহাপরিচালক পদে (আইন ও বিচার) শাখায় নিয়োগ পেয়েছেন।


এদিকে দুদকের আইন ও বিচার শাখার আগের মহাপরিচালক (ডিজি) কামরুল হোসেন মোল্লাকে ঢাকা মহানগর দায়রা জজ হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।


সূত্র মতে, গত ১২ মার্চ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা উভয়ের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে।


সূত্র জানায়, এর আগে দুদকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন বিচারক মঈদুল ইসলাম ।
আগামি ১৯ মার্চ তিনি সিলেটে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্ত করবেন বলে জানা যায়। তিনি চলতি মার্চ মাসের শেষ দিকে দুদকে যোগদান করবেন।


অপরদিকে আগামী ২২ মার্চ দুদকের বর্তমান ডিজি কামরুল হোসেন মোল্লা ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে যোগদানের কথা রয়েছে। তিনি দুদকের ডিজি হিসেবে ৪ বছরের বেশি সময় দায়িত্ব পালন করেন।


তবে গত নভেম্বরে ডিজি কামরুল হোসেন মোল্লাসহ দুদকের ৯ কর্মকর্তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির অভিযোগ ওঠে।


আরই যাচাই-বাছাই শেষে তাকে অভিযোগ থেকে দায় মুক্তি অর্থাৎ অব্যাহতি দেয়ার সুপারিশ রেখে অনুসন্ধানী প্রতিবেদন দাখিল করেন উপ পরিচালক মো. জুলফিকার আলী। পরে কমিশন পর্যালোচনা করে ডিজি কামরুল হোসেন মোল্লাকে দায় মুক্তি দিয়ে তার অভিযোগটি নথিভুক্ত করেছে।
একে