রংপুর বদরগঞ্জের রাধানাথপুর ইউনিয়নে বজ্রপাতে অমল (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় দিকে শাহাপাড়া গ্রামের ঘাটাবিল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দেখে বাড়ির পাশে গরু আনতে যায় অমল। এসময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন তিনি।
পরে তাকে উদ্ধার করে বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আয়েশা সিদ্দিকা প্রতিবেদককে জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আব্দুল লতিফ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
এসএইচ





