ময়মনসিংহের মুক্তাগাছায় ময়মনসিংহ- টাঙ্গাইল সড়কে সিএনজির সাথে পিকআপ ও ট্রাকের সংঘর্ষে ৫ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।

সোমবার বেলা ১১টার দিকে মুক্তাগাছার নিমুরিয়া নামক স্থানে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।

এতে ঘটনাস্থলেই মুক্তাগাছার সালাম, জয়নাল, নবীরন মারা যান। এছাড়া স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে কাশেম (৬০) ও তুফান (৫৫) নামে আরো দু'জন মারা যান। এবং আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, নিহতেদের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জেডআই