নড়াইল সদর উপজেলার তালতলা এলাকা থেকে ইয়াবাসহ আউড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আক্তার হোসেনের ছেলে নূরুল ইসলামকে (৩২) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে তাকে ১শ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক নূরুল ইসলামের বাড়ি সদর উপজেলার লস্করপুর গ্রামে।

সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) শেখ মতিয়ার রহমান জানান, আটককৃতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

তারা বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

কেএইচ