লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত এক যুবতী (১৯) নিহত হয়েছেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে লালমনিরহাট বুড়িমারী রেলরুটের উপজেলার ভাদাই ইউনিয়নের বন্ধু সিনেমা হল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী লোকাল একটি ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত যুবতীর মৃত্যু হয়েছে। স্থানীয় জনতা কেউ তার পরিচয় সনাক্ত করতে পারেনি।
তার পড়নে ছিল লাল রঙের সেলোয়ার ওড়না ও সবুজ রঙের কামিজ। এই ঘটনায় লালমনিরহাট রেলওয়ে থানাকে খবর দেয়া হয়েছে বলেও জানান তিনি।
নুরনবী/এমবি





