কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ইমরান হোসেন নামে এক জঙ্গি সদস্য ও ৩ জামায়াত কর্মীসহ ৩৬ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত কুষ্টিয়া সদর, কুমারখালী, খোকসা, মিরপুর, ভেড়ামারা ও দৌলতপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৬ আসামিকে আটক করা হয়।

আটক জঙ্গি সদস্য ইমরান হোসেন শহরের বড় বাজার এলাকার নওশের আলীর ছেলে।

কুষ্টিয়া পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সপ্তাহব্যাপী সাঁড়াশি অভিযানে এ পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে ২৭১ জনকে আটক করা হয়েছে।

এমআইএস