বন্দর পৌর জামায়াতের আমির ডা. শহীদুল ইসলামকে (৪৫) আটক করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১০টায় অভিযান চালিয়ে বন্দর বাজারের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

বন্দর থানার ডিউটি অফিসার এএসআই সাখাওয়াত হোসেন আটকের সত্যতা স্বীকার করে বলেন, শহীদুলকে থানায় আনা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এদিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি সূত্র জানান, নির্বাচনের আগে তালিকাভুক্ত সন্ত্রাসীদের ধরতে বিশেষ অভিযান শুরু হয়েছে। এর মধ্যে নির্বাচনে সহিংশতা ও বিভিন্নভাবে বাধা সৃষ্টি করতে পারে এমন কিছু সন্দেহভাজনদেরও তালিকা করা হয়েছে। এর মধ্যে বিএনপি ও জামায়াতের কয়েকজন নেতাকর্মীর নামও রয়েছে। সে তালিকা ধরেই তাদের গ্রেপ্তারের পর বিভিন্ন পুরাতন মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

আগামী ২৬ জুন অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচনে সংঘর্ষের পরিস্থিতি এড়াতে বিএনপি-জামায়াত জোটের নেতাকর্মীদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে সম্ভাব্য সন্ত্রাস সৃষ্টিকারীদের গ্রেফতার করারও নির্দেশনা দেওয়া হয়েছে ওই সুপারিশে।

ঢাকা, ২৩ জুন(টাইমনিউজবিডি.কম)//এএইচ