মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালিয়ে ২টি এলজি শাটার গান ও ৪টি হাত বোমাসহ ৪সন্ত্রাসীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবারদিবাগত রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে অস্ত্র ও বোমাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-ছাতিয়ান গ্রামের টুটুল (২২), মিঠুন (২০), তেরাইল গ্রামের ফিরোজ (২৫) ও স্বপন (২০)।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) আখতারুজ্জামান জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালায়। এ সময় তল্লাশী চালিয়ে ২টি এলজি শাটার গান, ৪টি হাত বোমাসহ ৪জনকে আটক করে গাংনী থানায় নিয়ে আসে গোয়েন্দা পুলিশের সদস্যরা। তাদের নামে সন্ত্রাসী কর্মকান্ড ও অস্ত্র রাখার অপরাধে মামলা প্রদান করে আদালতে সোপর্দ করা হবে।

ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ