বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হলেন সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মুহাম্মদ ইনামুল বারী।

তিনি বর্তমান চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামাল উদ্দিনের স্থলাভিষিক্তি হলেন।

বিমান পরিচালনা পর্ষদ চেয়ারম্যান হিসেবে এয়ার মার্শাল জামাল উদ্দিন আহম্মেদকে ২০০৯ সালে নিয়োগ দিয়েছিল সরকার। এরপর তার মেয়াদ বৃদ্ধি করা হয়।

গত রোববার বিমানের প্রধান কার্যালয় বলাকায় বিমানের পরিচালনা পর্ষদের বার্ষিক সাধারণ সভা শেষে পর্ষদের চেয়ারম্যান সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল জামাল উদ্দিনের নেতৃত্বে সব সদস্য একযোগে পদত্যাগ করেন।

এরপর বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় থেকে নতুন পর্ষদ গঠন-সংক্রান্ত ফাইল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। প্রধানমন্ত্রীর সত্যায়ন শেষে মঙ্গলবার সেটি মন্ত্রণালয়ে আসে।

সেখানে সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মুহাম্মদ ইনামুল বারীকে চেয়ারম্যান করে ১৩ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়।

আজই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
ওএফ