“ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার মাঝে, সুবিধা বঞ্চিত সব শিশুরা ঈদের আনন্দ উপভোগ করুক” এই স্লোগানকে সামনে রেখে ছিন্নমুল শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরন করেন বিভিন্ন মডিক্যাল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে ভোলার তুলাতুলি বেড়ীর পাশের সুবিধা বঞ্চিত ৫০ জন শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরন করা হয়।
এসময় শিক্ষার্থীদের পক্ষে ফরিদপুর মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া সুরভী বলেন , শিশুরা হচ্ছে ফুলের মতো। শিশুরা আগামী দিনের ভবিষৎ, তাই শিশুদের শিক্ষত করে তুলতে হবে। আর অবহেলিত শিশুদের পাশে এসে আমাদের সবারই দাড়াঁনো উচিত।
এআই/





