চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগড়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে।

শুক্রবার বিকাল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো মোহাম্মদ শাকিল (১৬) এবং মোহাম্মদ তানজির (১৬)। একই দুর্ঘটনায় একই মোটরসাইকেলের আরো দুই আরোহী আহত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকালে একটি মোটরসাইকেলে চারজন কিশোর আরোহণ করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ধরে চালিয়ে যাচ্ছিল। মোটরসাইকেলটি সড়কের আমিরাবাদ এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চার আরোহীর মধ্যে দুই আরোহী ঘটনাস্থলেই মারা যায়।

অপর দুই কিশোরকে গুরুতর অবস্থায় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কেএইচ