যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ফেরার পথে আশিকুর রহমান (২৫) নামে এক পাসপোর্টধারী যাত্রীকে ৪শ’ পিস মোবাইল ও ২৯০ পিস মোবাইলের ব্যাটারিসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (২৭ এপ্রিল) সকাল ১১টার দিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমসের সামনে থেকে এসব পণ্যসহ তাকে আটক করা হয়।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে পাসপোর্টধারী এক যাত্রী কাস্টমস সদস্যদের ম্যানেজ করে ভারত থেকে বিপুল পরিমাণ মোবাইল পাচার করছে।

এসময় বিজিবি সদস্যরা চেকপোস্ট কাস্টমসের সামনে থেকে ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করে। এসময় ব্যাগ থেকে ৪শ’ পিস মোবাইল ও ২৯০ পিস মোবাইলের ব্যাটারি পাওয়া যায়। আটক মোবাইল ও ব্যাটারির মূল্য ১৩ লাখ ৪৫ হাজার টাকা।

২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার নজরুল ইসলাম জানান, আটককৃত পণ্য বেনাপোল কাস্টমস শাখায় জমা দেওয়া হবে।

ওএফ