সিরিয়া ভ্রমণ না করতে বাংলাদেশি নাগরিকদের পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

দেশটিতে চলমান সহিংস, সংঘাত এবং অত্যন্ত বিপজ্জনক নিরাপত্তা পরিস্থিতি বিরাজ করায় সরকারের পক্ষ থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রোববার (১৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এ বিষয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সিরিয়া সফর থেকে বিরত থাকতে বাংলাদেশিদের প্রতি অনুরোধ করা যাচ্ছে।

এআইজে