নগরীতে ৪৬ তম মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী করে ছাত্র শিবির খুলনা মহানগরী ।

রবিবার (২৬ মার্চ) সকাল ৭টা পনের মিনিটে র‌্যালিটি নগরীর নিউমার্কেট থেকে শুরু করে শিববাড়ি পর্যন্ত এসে শেষ হয়। র‌্যালিতে সকল থানা, ওয়ার্ড পর্যায় নেতা কর্মিরা এসে অংশগ্রহণ করে।

র‌্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিবির নেতারা বলেন, মহান স্বাধীনতা দিবসের মধ্যদিয়ে ছাত্র শিবির তার মৌলিক অধিকার আদায় করবে। বর্তমান সরকার চায় জুলুম, অত্যাচার, নির্যাতনের মধ্য দিয়ে শিবিরকে শেষ করে দেশকে অন্যের তাবেদার বানাবে। কিন্তু এক বিন্দু রক্ত থাকতে শিবির তা হতে দেবে না।

মামুন/এমএনজে