সিএনজিচালিত অটোরিকশা ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই নারী-পুরুষ নিহত হয়েছেন। এ সময় আহত দুজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দুপুর ১২টায় হবিগঞ্জের মিরপুর-শ্রীমঙ্গল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত অটোরিকশাটি নতুন বাজার এলাকায় পৌঁছলে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুর রহমান পিপিএম জানান, পিকআপভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

ঢাকা, ২০ জুলাই (টাইমনিউজবিডি.কম) জেএ