পবিত্র রমজান মাস আসার আগেই ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ।

তিনি বলেন, চলতি মাসেই উভয় সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

কাজী রকিব উদ্দিন আহমদ জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সঙ্গে আগেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান তিনি।

এর আগে ডিসিসি ও চসিক নির্বাচন নিয়ে রাজধানীর নির্বাচন কমিশনের সভাকক্ষে পুলিশের মহাপরিদর্শক, র্যা বের মহাপরিচালক, আনসার ও ভিডিপি’র মহাপরিচালক,

শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং গোয়েন্দা সংস্থার ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ।

এআর