চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার চাচাতো ভাইদের মারামারি ঠেকাতে গিয়ে লাঠির আঘাতে বোরহান উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার সকাল ৯টার দিকে বাউরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে তমির উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
সন্দ্বীপ থানার ওসি আবদুছ সালাম বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাননি বলে জানান তিনি।
এমই





