বরগুনার আমতলীতে খন্দকার মিজানুর রহমান (৪০) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে আমতলী থানা পুলিশ।

শুক্রবার সকাল সোয়া আটটায় আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের খোন্তাকাটা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তার সঙ্গে থাকা আইডি কার্ডের মাধ্যমে তার বাড়ি পটুয়াখালীর আরামবাগ এলাকায় বলে জানা গেছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, খন্দকার মিজানুর রহমান একজন ঠিকাদার। তিনি তার বোন ও ভগ্নিপতির কাছে আমতলীতে বেড়াতে এসেছিলেন।

তিনি আরো জানান, মরদেহের গলায় সামান্য দাগ থাকলেও শরীরের অন্য কোথাও আঘাতের আর কোন চিহ্ন নেই। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে তারা এলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএম