ধারালো অস্ত্রের কোপে একটি হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়া তসলিম (২৫) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
রোববার (১২ এপ্রিল) ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যায় তসলিম। তিনি ময়মনসিংহের মুক্তাগাছার কলাটিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।
তার মা সুফিয়া জানান, ৫ এপ্রিল প্রতিবেশী আনার ও আলমগীরের সঙ্গে কাজের আশায় ঢাকা আসে তসলিম। ৭ এপ্রিল শাহজালাল বিমানবন্দর সংলগ্ন কাউলা এলাকা থেকে মুমূর্ষু তসলিমকে উদ্ধার করে পথচারীরা ঢামেকে নিয়ে আসেন বলে জানতে পারেন তিনি।
সুফিয়া আরও জানান, আনার ও আলমগীরসহ চার থেকে পাঁচ জন টাকা দাবি করে তার ওপর হামলা চালায় বলে মৃত্যুর আগে তসলিম জানিয়ে গেছে।
ঢামেক ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইআর





