যশোরের শার্শা উপজেলার কন্যাদাহ গ্রাম থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ জিয়াদ বরদী (৫০) নামের এক মাদক ব্যবসায়িকে আটক করেছে র‌্যাব-৬, এর সদস্যরা। সে যশোর জেলার শার্শা উপজেলার কন্যাদাহ গ্রামের মৃত-লোটো বরদীর ছেলে।

রবিবার রাতে উক্ত গ্রামের জনৈক তফিজুর রহমান এর দোকনের সামনে ফেনসিডিল বেচা-কেনার সময় জিয়াদকে আটক করা হয়।

যশোর র‌্যাব-৬, এর অধিনায়ক মেজর আব্দুল্লাহ-আল-মেহেদী জানান, সোর্সের গোপন সংবাদের মাধ্যমে জানতে শার্শা উপজেলার তফিজুর রহমানের দোকানের পাশে ফেনসিডিলের একটি বড় চালান বেচা-কেনা হবে।

এমন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১১ টার সময় সেখানে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে জিয়াদ বরদীকে ১০০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। আটক ফেনসিডিল বাজেয়াপ্ত করার জন্য র‌্যাবের নিকটেই রাখা হয়েছে বলে জানান অধিনায়ক।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম জানান, যশোর র‌্যাব-৬ এর সদস্যরা একজন মাদক ব্যবসায়িকে আটক করে থানায় সোপর্দ্য করেছে এবং তাকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

এমবি