ময়মনসিংহের ফুলপুরে মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে আহত পুলিশ কনস্টেবল আব্দুর রাজ্জাক (৩০) মারা গেছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত পুলিশ কনস্টেবলের বাড়ি শেরপুর জেলার নকলা উপজেলায়।

বৃহস্পতিবার বিকালে ঢাকা-শেরপুর মহাসড়কের ফুলপুরের ইমাতপুর নামক স্থানে ঢাকাগামী যাত্রীবাহী বাস সোনার বাংলা পরিবহনের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মাইক্রোবাস চালক আনারুল (৩০)।

আহত অবস্থায় মাইক্রোবাসের যাত্রী ৪ পুলিশ সদস্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ও ২ জনকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংকটাপন্ন অবস্থায় ভর্তি করা হয়। এ ঘটনায় মোট ১৫ যাত্রী আহত হন।

ঢাকা, ৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ