কাতারে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৩৮) এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ফেনীর দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ করিমপুর গ্রামের মোহাম্মদ ইসমাইলে ছেলে।

রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় কাতারের এক হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পরিবার।

ইসমাইল জানান, ১৫ বছর আগে জীবিকার তাগিদে নজরুল কাতারে যান। সেখানে এক কোম্পানির লরি চালাতো।

তিনি জানান, গত বৃহস্পতিবার কাতার ইউনিভার্সিটির সামনে সড়ক দুর্ঘটনায় নজরুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে এক হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে নজরুলের মৃত্যু হয়।

ইসমাইল আরও জানান, এক সন্তানের জনক নজরুল গত বছর দেশে এসেছিলেন। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

এএস