কুষ্টিয়ার মিরপুরে রাস্তায় ব্যারিকেড দিয়ে লাশবাহী গাড়িসহ বেশ কয়েকটি পরিবহনে ডাকাতি হয়েছে।

শনিবার গভীর রাতে উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার গভীর রাতে মেহেরপুরগামী একটি লাশবাহী মাইক্রোবাস, শ্যামলী পরিবহন, ট্রাকসহ বেশ কয়েকটি গাড়ির গতিরোধ করে একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি করে।

এ সময় একটি ট্রাক আমলা ইউনিয়নের কচুবাড়ীয়া বাজারে এসে খবর দিলে স্থানীয় জনতা একত্র হয়ে ধাওয়া করলে ডাকাত দল পালিয়ে যায়।

লাশবাহী মাইক্রোবাসের চালক বলেন, ঘন্টাখানেক তাদের থামিয়ে রেখে অনেকগুলো গাড়িতে ডাকাত দল মোবাইল সেট, মানিব্যাগসহ ৩ লক্ষাধিক টাকার বিভিন্ন মালামাল অস্ত্রের মুখে জিম্মি করে ছিনিয়ে নিয়েছে।

মিরপুর উপজেলার আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিপু সুলতান ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এমবি